শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন হয়েছে। ছবি: কালবেলা
ঝিনাইদহে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে মানববন্ধন হয়েছে। ছবি: কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় গাড়াগঞ্জে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়নের হাজারো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যানার, ফেস্টুন ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, বিপুল জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং প্রশাসনিক সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকার বাস্তবতায় গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণা করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ছয়টি ইউনিয়নের মানুষের প্রাণের দাবি এটি। তাই স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতি দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণা করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে আসা স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘গাড়াগঞ্জ একটি বড় বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু উপজেলা না থাকায় সাধারণ মানুষকে প্রতিটি সরকারি কাজের জন্য অনেক দূরে যেতে হয়। আমরা আর অবহেলায় থাকতে চাই না।’

ব্যবসায়ী মো. ইমরান বলেন, ‘এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। ব্যাংক, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সবই রয়েছে। উপজেলা ও পৌরসভা হলে ব্যবসা-বাণিজ্যের আরও প্রসার ঘটবে, কর্মসংস্থান বাড়বে এবং পুরো অঞ্চলের অর্থনীতি শক্তিশালী হবে।’

শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এখন সময়ের প্রয়োজন। গাড়াগঞ্জকে উপজেলা ঘোষণা করা হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সেবার মান অনেক উন্নত হবে। নতুন প্রজন্মও এর সুফল পাবে।’

মানববন্ধনে বক্তব্য দেন শৈলকুপা উপজেলা বিএনপির সহসভাপতি কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কি, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্যাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মানববন্ধন শেষে গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণা না করা হলে আরও বৃহত্তর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা।

কালবেলা/এমএইচ/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X