বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি।
ফাইল ছবি।

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৯৭ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মৃত শিশুরা হলো- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও এলাকার আলী হোসেনের ৭ মাসের ছেলে কামরুল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা বাগানে রাজনের ১০ মাস বয়সী মেয়ে কৃষ্ণা রাজন, সিলেটের জকিগঞ্জ উপজেলার কলাকুটা এলাকার মুকিত আহমদের ৪ মাস বয়সী ছেলে নিহাদ আহমদ। কামরুল ও কৃষ্ণা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নিহাদ আহমেদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৩৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮২ জন, সিলেটে ১৭৫ জন, হবিগঞ্জে ৫৫ জন (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ৬৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২৯৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে ৯৯ শিশু ও এক নার্সের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৬৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা/এমএসকেএম/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X