ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক ও কর্মচারীদের জিম্মি করে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে অপহৃত চালক ও মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইলে লালন শাহ সেতু সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ঝুটগুলো ঈশ্বরদী ইপিজেডের ‘আই এইচ এন’ নামক একটি চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের।

বুধবার (২২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ পরিদর্শক রাশেদুল ইসলাম।

তিনি জানান, ঘটনাটি মূলত একটি সংগঠিত ডাকাতি। কারণ ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র চক্র এতে অংশ নেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে পাবনার বাইপাস এলাকা থেকে ঝুটসহ ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা প্রাইভেটকারে পালিয়ে গেলেও তাদের সবার নাম-পরিচয় শনাক্ত করা গেছে। আশা করছি দ্রুতই সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈশ্বরদী ইপিজেড থেকে ঝুটবোঝাই ৬টি ট্রাক বের হয়। রাত ৯টার দিকে পাকশীর দিয়াড় বাঘইল তেলপাম্প সংলগ্ন একটি ওজন স্কেলে পরিমাপের সময় ১০-১২ জনের একদল সশস্ত্র যুবক মোটরসাইকেল বহর নিয়ে সেখানে চড়াও হয়। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও স্কেলের কর্মচারীদের মারধর করে ঝুটবোঝাই দুটি ট্রাক জোরপূর্বক ডাকাতি করে নিয়ে যায়।

পরবর্তীতে তারা ট্রাক দুটিকে প্রথমে রূপপুর এলাকায় এবং পরে পাবনা শহরের বিসিক এলাকায় নিয়ে পুনরায় ওজন করিয়ে বাইপাস সড়কের গাছপাড়া এলাকায় রেখে দেয়। সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে জিম্মি চালক ও মালামালসহ ট্রাক দুটি উদ্ধার করে। এ ঘটনায় পাকশীর যুক্তিতলা গ্রামের জিয়াউল হাসান বিপ্লব বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, পুরো ঘটনাটির মূল তদন্ত পরিচালনা করছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। তবে মামলা ঈশ্বরদী থানাতেই রুজু করা হয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X