সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে ট্রাকসহ ৩০ গরু ডাকাতি

গরু বোঝাই ট্রাক। পুরোনো ছবি
গরু বোঝাই ট্রাক। পুরোনো ছবি

সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে চালক ও মালিককে জিম্মি করে ৩০টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বগুড়া থেকে ট্রাকে করে গন্তব্যে যাচ্ছিল ৩০টি গরু। রাত ২টার দিকে ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। মুহূর্তেই ডাকাত দল অস্ত্রের মুখে চালক ও গরুর মালিককে জিম্মি করে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগীরা আশুলিয়া থানায় বিষয়টি জানায়।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালায়। পরে ভোরে ময়মনসিংহ থেকে ডাকাতদের ফেলে যাওয়া ট্রাক ও ৫টি গরু উদ্ধার করা হয়। তবে এখনো বাকি ২৫টি গরু এবং মূল ডাকাতচক্রের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হাননান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। ট্রাক এবং ৫টি গরু উদ্ধার করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ মাঠে রয়েছে। খুব দ্রুতই পুরো ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X