শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শরণখোলার শতবর্ষী ‘রায়েন্দা পুকুর’ সংরক্ষণে হাইকোর্টে মামলা করবে বেলা

শরণখোলার শতবর্ষী ‘রায়েন্দা পুকুর’ সংরক্ষণে হাইকোর্টে মামলা করবে বেলা

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের শতবর্ষী সেই রায়েন্দা পুকুরটি স্থায়ী সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শরণখোলা প্রেস ক্লাব মিলনায়তনে শরণখোলা পুকুর ও জলাশয় রক্ষা কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে পুকুরের পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় অধ্যুষিত জনগোষ্ঠীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা উপজেলা সদরের পাঁচ সহস্রাধিক পরিবারের একমাত্র পানির উৎস শতবর্ষী পুকুরটিতে দোকান ঘর নির্মাণের ইজারা স্থায়ীভাবে বাতিল, এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, পুকুরটির ১ একর ৩৫ শতাংশ জমি পুনরুদ্ধার, পূর্বে নির্মিত পুকুরের পূর্ব পারের মার্কেট ও উত্তর পারের দখল উচ্ছেদসহ পুকুরটি পুনখনন করে সৌন্দর্য বর্ধণের দাবি জানান।

এসব দাবির পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, ইতোমধ্যে ইজারা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থায়ীভাবে ইজারা বাতিল এবং এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে। রিটে পুকুরটি প্রকৃত সীমানা পুনরুদ্ধার এবং পূর্বে নির্মিত মার্কেটসহ সকল অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের বিষয়টি উল্লেখ করা হবে।

শরণখোলা পুকুর ও জলাশয় রক্ষা কমিটির আহবায়ক এম এ রশিদ আকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসেদর সাবেক কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগের সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকন, শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য, শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে জেলা পরিষদের খননকৃত শতবর্ষী পুকুরটির দক্ষিণ পার ভরাট করে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭ জুলাই কতিপয় প্রভাবশালীর নামে ইজারা বন্দোবস্ত দেয় বাগেরহাট জেলা পরিষদ। এর প্রায় এক বছর পরে চলতি বছরের ২০ জুন এসংক্রান্ত একটি পত্র শরণখোলা উপজেলা নির্বাহী কর্মবর্তার কার্যালয়ে আসার পরে বিষয়টি প্রকাশ পায়। ওই পত্রের সূত্র ধরে পুকুরটি রক্ষার সার্থে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইজারা স্থগিত করে জেলা পরিষদ। পরবর্তীতে পুকুরটি রক্ষায় এগিয়ে আসে বাংলাদেশ পরিবশে আইনবিদ সমিতি (বেলা)।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X