ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

জব্দকৃত ১০ কেজি গাঁজা ও মাদককারবারিসহ পরিদর্শক স্বপন রায়ের নেতৃত্বে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল। ছবি : কালবেলা
জব্দকৃত ১০ কেজি গাঁজা ও মাদককারবারিসহ পরিদর্শক স্বপন রায়ের নেতৃত্বে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল। ছবি : কালবেলা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড় থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশ মাদকবহনকারী কালাম আকন (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৭টার দিকে বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মৃত মোকছেদ আলী আকনের ছেলে কালাম আকন (৫৩)। সে মোংলার দ্বিগরাজ বালীর মাঠ এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা থেকে খুলনাগামী একটি বাসে লাগেজে করে ফকিরহাটে একটা মাদকের চালান আসছে বলে পুলিশ জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের একটি দল উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে অবস্থান নিয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন কালাম আকনকে জিজ্ঞাসাবাদ ও সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফকিরহাট মডেল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১০

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১১

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১২

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৩

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৪

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৫

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৬

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৭

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৮

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

২০
X