ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১৩ ককটেলসহ বিদেশি পিস্তলের সন্ধান

উদ্ধার হওয়া বোমা ও আগ্নেয়াস্ত্র। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া বোমা ও আগ্নেয়াস্ত্র। ছবি : কালবেলা

বাগেরহাটের ফকিরহাটের টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল, একটি বিদেশি পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও একটি পিস্তলের কভার উদ্ধার করেছে র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল। উদ্ধার করা ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাব-৬-এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেলসহ আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিততি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

এদিকে রোববার সাড়ে ১১টার দিকে বোমা নিস্ক্রিয় দল টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো নিস্ক্রিয় করেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X