কালবেলা প্রতিবেদক,গাজীপুর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু সাফারি পার্ক

জেব্রা, কমন ইল্যান্ড ও নীলগাই পরিবারে নতুন অতিথি

বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার পরিবারে দুই অতিথি। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার পরিবারে দুই অতিথি। ছবি : কালবেলা

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে বেশ কয়েকটি প্রজাতির প্রাণীর পরিবারে এসেছে নতুন অতিথি। গত কয়েক দিন আগে প্রাণীগুলোর জন্ম হলেও শাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাফারী পার্ক কর্তৃপক্ষ তাদের জন্মের তথ্য প্রকাশ করেনি। মঙ্গলবার (২৪ অক্টোবর) শাবক জম্মের বিষয়টি নিশ্চিত করেন পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কে এবার জেব্রা, কমন ইল্যান্ড, নীলগাই নতুন করে তাদের শাবকের জম্ম দিয়েছে।

জেব্রা পরিবারে দুই অতিথি

গাজীপুরে সাফারী পার্কে জেব্রা পরিবারে নতুন দুই অতিথির জন্ম হয়েছে। নতুন অতিথি নিয়ে পার্কে জেব্রার সংখ্যা ২৯টিতে দাঁড়াল। এর মধ্যে ১৬টি পুরুষ ও ১৩টি মাদী।

পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, গত ৫ সেপ্টেম্বর একটি ও ১৩ সেপ্টেম্বর একটি শাবকের জন্ম হয়। জন্মের পর থেকে শাবকগুলো এখনো সুস্থ আছে।

দ্বিতীয়বারের মতো শাবকের জন্ম দিল কমন ইল্যান্ড

সাফারী পার্কে আফ্রিকান প্রাণী কমন ইল্যান্ড পরিবারেও নতুন শাবকের জন্ম হয়েছে। গত ৯ আগস্ট এ প্রাণীর জন্ম হয়। এ প্রাণীর আচরণ অনুযায়ী শাবকের জন্ম হলেও নির্দিষ্ট সময়কাল পর্যন্ত মা প্রাণীটি শাবককে ঝোপের আড়ালে রাখে নিরাপত্তার জন্য। শাবকটি হাঁটাচলা শেখার পর মায়ের সাথে সে বাইরে বেরিয়ে আসে।

সাফারী পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, কমল ইল্যান্ড এন্টিলুপ প্রজাতির আফ্রিকান প্রাণী। আফ্রিকা মহাদেশেই মূলত এদের বিচরণ। তিনি আরো জানান, একটি মাদী কমন ইল্যান্ড প্রাপ্ত বয়স্ক পর্যন্ত ওজন হয় ৩০০ থেকে ৬০০কেজি। পুরুষের ওজন হয় ৪০০ থেকে ৯০০পর্যন্ত হয়। এদের দেহের দৈর্ঘ্য মাদীর ক্ষেত্রে ৮০ থেকে ১১০ইঞ্চি ও পুরুষের ৯৪ থেকে ১৩৬ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা মূলত তৃণভোজী।

সাফারী পার্ক প্রতিষ্ঠার পর ২০১৫ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি পুরুষ ও একটি মাদী কমন ইল্যান্ড আনা হয়। পরে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি এ পরিবারে প্রথমবারের মতো সাফারী পার্কে শাবকের জন্ম দেয়। বর্তমানে পার্কে নতুন শাবক নিয়ে কমন ইল্যান্ড পরিবারের সংখ্যা ৪এ দাঁড়াল। যার মধ্যে দুটি পুরুষ ও দুটি মাদী।

জোড়া শাবকের জন্ম দিল নীলগাই

এক সময়ে আমাদের বনাঞ্চল অবাধ বিচরণ করা নীলগাই প্রায় ৮০বছর আগে প্রকৃতি থেকে হারিয়ে যায়। বর্তমানে এ প্রাণীটি বিলুপ্ত। ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে জব্দ হওয়া বেশ কয়েকটি নীলগাই উদ্ধার করে স্থান দেওয়া হয় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে। সেখান থেকেই এখন জন্ম হচ্ছে নতুন অতিথির। গত ৭ অক্টোবর এ পার্কের প্রাকৃতিক পরিবেশে একটি মাদী নীলগাই দুটি শাবকের জন্ম দেয়। এর আগে ২০২১সালের আগস্টে প্রথমবারের মতো দুটি শাবকের জন্ম হয়েছিল। নতুন শাবক নিয়ে পার্কের নীলগাই পরিবারের সদস্য সংখ্যা ৮টিতে দাঁড়াল।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম বলেন, পরিবেশ অনুকূলে থাকায় ও সঠিক পরিচর্যায় নিয়মিত প্রাণীর জন্ম হচ্ছে পার্কে। প্রতিটি প্রাণী শাবকের জন্মের পর আমরা বিশেষ নজরদারি করে থাকি। মা ও শাবকের পুষ্টির কথা বিবেচনায় আমরা বিশেষ খাবারও পরিবেশন করি। নতুন শাবকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে, মায়ের সাথে ঘুরছে আপন মনেই।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাফারী পার্কে প্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করেছি, সঠিক খাবার ও পরিবেশ অনুকূলে থাকায় বিভিন্ন প্রজাতির প্রাণী হতে নিয়মিত শাবকের জন্ম হচ্ছে। দেশী বিদেশি নানা প্রাণীর সমাহার থাকায় দর্শনার্থীদের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এখন পার্কটি। তিনি আরো বলেন, একটি ভালো খবর হলো আমাদের জেব্রা পরিবারে যে ক্ষতি অতীতে হয়েছিল সে সংখ্যাটা আমরা কাটিয়ে উঠেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১০

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১১

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১২

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১৪

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১৫

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৬

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৮

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৯

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

২০
X