মহেশখালী প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

মহেশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্থদের খোঁজ নিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুল রহমান। ছবি : কালবেলা
দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুল রহমান। ছবি : কালবেলা

মহেশখালীতে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুল রহমান। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ চত্বরে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুল রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালী-কুতুবদিয়ার মানুষকে এতই ভালবাসেন যে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতে বলেছেন।

মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড সিরাজুল মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ সচিব কামরুল হাসান, কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X