সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বিএনপির ১৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সোনারগাঁ থানা। ছবি : কালবেলা
সোনারগাঁ থানা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির ৮৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম।

এর আগে রোববার (২৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁ থানার এসআই মহিবুল্লাহ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এ মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে প্রধান আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, কাঁচপুরে ককটেল বিস্ফোরণ, সড়কে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৮৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। ২৮ অক্টোবর রাতে কাঁচপুরে বিএনপি নেতারা ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান, সোনারগাঁ থানার ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় হয়েছে। আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X