জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে শৌচাগারের দরজা ভাঙতেই মিলল লাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোগো। গ্রাফিক্স : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে সত্তরোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ।

মৃত দানিছুর রহমান ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকার তিন নম্বর গলির বাসিন্দা। মৃতের ছেলে মোহাম্মদ আলী (৩০) ক্যাম্পাসের টারজান এলাকায় জুসের ব্যবসা করেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পরিচ্ছন্ন কর্মী মহিদুল ইসলাম শৌচাগার পরিষ্কারের কাজে গেলে দীর্ঘ সময় ভিতর থেকে দরজা বন্ধ পান। এসময় সন্দেহবশত তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের ফোন করেন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, মসজিদের পরিচ্ছন্নকর্মী মুহিদুল প্রতিদিনের মতোই মসজিদের শৌচাগার পরিষ্কার করার জন্য যায়। কিন্তু আজকে সে শৌচাগারের দরজা দীর্ঘসময় বন্ধ থকায় সিকিউরিটি গার্ডকে বলে। তখন আমাদের নিরাপত্তার কর্মীরা আসি এবং আশুলিয়া থানার পুলিশদের জানাই। পরে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

সাভার স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ নুর আলম মিয়া বলেন, আমরা খোঁজ পেয়ে শৌচাগার থেকে মরদেহ উদ্ধার করি। এখন নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করতে হবে। তবে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

১০

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১১

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১২

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১৩

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৪

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১৫

রাজকে নিয়ে যা বললেন পরী

১৬

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১৭

গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ জানাল তিতাস

১৮

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৯

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

২০
X