কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০৯:২২ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টাধাওয়ায় পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় পরে শ্রমিকরা লাঠি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে এবং মহাসড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পুলিশের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। তাদের সরাতে গেলে তারা আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমাদের গাড়িও ভাঙচুর করছে শ্রমিকরা। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৩

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৪

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৬

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৮

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৯

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

২০
X