সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মিছিল থেকে পুলিশের ওপর ইট নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া

সুনামগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের অবস্থান। ছবি : কালবেলা
সুনামগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশের অবস্থান। ছবি : কালবেলা

হরতাল সফল করার চেষ্টায় বিএনপির বের করা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ে।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের জামতলা থেকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে আসেন। একই সময়ে উল্টো দিকের আরপিননগর থেকেও একটি মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসেন। পুলিশ এ সময় নেতাকর্মীদের বাধা দিলে দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশ দুই দিকেই টিয়ারশেল ছুড়ে। ২০ মিনিটব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে।

এ বিষয়ে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, কত রাউণ্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে তা পরে বলতে হবে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ১২টা পর্যন্ত পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X