বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা।
বগুড়া জেলার ম্যাপ। ছবি : কালবেলা।

বগুড়ায় চোর সন্দেহে জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ৩ আসামি হলেন- বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামের আশরাফুল ইসলাম, মটু ইসলাম ও সিয়াম হোসেন।

মামলা সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মটুর বাড়িতে প্রবেশ করেছিল জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে মটুর বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় ভয়ে জয় একটি গাছের উপরে উঠেন। পরে মটু ও আশরাফুল তাকে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে। চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকাবাসী সবাই মটুর বাড়িতে আসে। এরপর জয়কে গণপিটুনি দেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, কিশোর জয় হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা স্বাধীন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার মূল তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১০

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১১

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১২

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৩

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৪

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৫

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৬

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৮

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৯

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

২০
X