কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন দিনের সন্তান নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন

রংপুরের কাউনিয়া উপজেলায় তিন দিনের সন্তান নিয়ে স্ত্রীর দাবিতে অনশনে কিশোরী। ছবি: কালবেলা
রংপুরের কাউনিয়া উপজেলায় তিন দিনের সন্তান নিয়ে স্ত্রীর দাবিতে অনশনে কিশোরী। ছবি: কালবেলা

রংপুরের কাউনিয়া উপজেলায় তিন দিনের সন্তান নিয়ে স্ত্রীর দাবিতে আপন চন্দ্র বর্মনের বাড়িতে অনশনে বসেছেন এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের শিবু কুমারপাড়া গ্রামে।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় অনশনের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী কিশোরী। তার বাড়ি পীরগাছা উপজেলার অন্নদানগরের জাদুলস্কর গ্রামে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার কূর্শা ইউনিয়নের শিবু কুমারপাড়া গ্রামের শ্রী অবিনাশ চন্দ্র বর্মনের ছেলে আপন চন্দ্র বর্মনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল কিশোরীর। সম্পর্কের একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে আপন চন্দ্র বর্মন। শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকে আপন চন্দ্র বর্মন।

এদিকে কিশোরীর প্রসব ব্যথা উঠলে রংপুর নগরীর একটি ক্লিনিকে ভর্তি হয় এবং পরবর্তীতে ওই ক্লিনিকে কন্যাসন্তানের জন্ম দেয়। সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে শুক্রবার বিকেল ৪টা থেকে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় দিয়ে তিন দিনের কন্যাসন্তান নিয়ে আপন চন্দ্র বর্মনের বাড়ির সামনে অনশনে বসেন ভুক্তভোগী।

অনশনে বসার পর থেকে অভিযুক্ত আপন গা ঢাকা দেয়। বৃষ্টির মধ্যে তিন দিনের সন্তান নিয়ে বাড়ির সামনে অনশনে বসার খবর ছড়িয়ে পড়লে অনেকে তাকে দেখতে ভিড় করছেন ওই বাসার সামনে।

ভুক্তভোগী কিশোরী জানান, ‘আমি সন্তানের পিতৃ পরিচয় চাই। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি এই সমাজে কীভাবে সন্তানের পরিচয় দিব। আপন আমাকে বিয়ের কথা বলে শুধু কালক্ষেপণ করেছে। আপন স্ত্রী হিসেবে মেনে না নিলে আমার এখন মৃত্যু ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই।’

এদিকে রংপুর জেলার কাউনিয়া থানার ওসি মোন্তাসির বিল্লাহ জানান, বিষয়টি শুনেছি। যত দ্রুত সম্ভব আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তি করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X