কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ
কুমিল্লা-৩ আসন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার প্রার্থী হারুনকে শোকজ

কুমিল্লা-৩ মুরাদনগরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। ছবি : সংগৃহীত
কুমিল্লা-৩ মুরাদনগরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। ছবি : সংগৃহীত

পথসভা, ঘরোয়া সভা, ব্যানার ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার প্রকাশসহ সর্বোচ্চ পর্যায়ের নির্বাচনী গণসংযোগে লিপ্ত থাকায় কুমিল্লা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

জানা যায়, মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মহব্বত আলীর ছেলে বসির আহাম্মদ জেলা রিটার্নিং অফিসার, কুমিল্লার বরাবর লিখিত অভিযোগ করেন যে, ইউসুফ আব্দুল্লাহ হারুন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিজ উদ্যোগে ও অর্থায়নে উপজেলাব্যাপী ছবি ও প্রতীক সংবলিত সাদা-কালো ও রঙিন ব্যানার স্থাপন করেছেন এবং গত ৩০ নভেম্বর স্বয়ং উপজেলাব্যাপী হান্ড মাইক নিয়ে পথসভা করেন, যা হারুনের সমর্থক মো. রফিকুল ইসলাম তার ফেসবুক আইডিতে আপলোড করেন।

বসির আহাম্মদের অভিযোগের জবাবের সপক্ষে সাক্ষ্যপ্রমাণসহ আগামী শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫১, কুমিল্লা-৩ (মুরাদনগর উপজেলা) এর চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) কানিজ তানিয়া রূপা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১০

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১১

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১২

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৩

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১৪

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৫

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৭

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৯

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

২০
X