বরিশাল ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে পৌর মেয়র ও সাবেক ইউপি চেয়ারম্যানকে শোকজ

পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। ছবি : কালবেলা
পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে বরিশাল-৬ আসনের আওতাধীন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া এবং সাবেক এক ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

রোববার (৩১ ডিসেম্বর) বরিশাল-৬ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মাহাদী হাসান এ আদেশ দেন। নোটিশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে দেওয়া নোটিশে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর বাকেরগঞ্জের কলসকাঠিতে উঠান বৈঠকে বলেন, প্রতিপক্ষ নৌকা সমর্থকদের ৫ মিনিটও মাঠে টিকতে দেবেন না। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার (৩০ ডিসেম্বর) বরিশাল-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক ভিডিওসহ এ সংক্রান্ত একটি অভিযোগ দেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে। ওই অভিযোগের সূত্রে লোকমান হোসেন ডাকুয়াকে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া বলেন, নোটিশের কথা শুনেছি, তবে এখনও হাতে পাইনি।

অপরদিকে, বাকেরগঞ্জ আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চুন্নু ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৮ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন ‘গত ২৬ ডিসেম্বর নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে নির্বাচনী কর্মিসভায় কামাল হোসেন তালুকদার তার ইউনিয়নে ‘ট্রাক’ প্রতীকের কোনো অফিস রাখতে দেবেন না বলে হুমকি দেন। অভিযোগের সঙ্গে ভিডিও ফুটেজও দাখিল করেন এই স্বতন্ত্র প্রার্থী। এর প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চান নির্বাচন অনুসন্ধান কমিটি। আগামী ৩ জানুয়ারি বেলা ১১টায় সশরীরের হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? বিতর্ক চরমে

হরমুজ প্রণালিতে হামলার পর ঝুঁকিতে ৬ হাজার নাবিকের জীবন

১০

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১১

বড় দায়িত্বে বিরোধী দল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

১২

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

১৩

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

১৪

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

১৫

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

১৬

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

১৭

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

১৮

পরিপত্র জারি / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়

১৯

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 

২০
X