সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নৌকার প্রার্থীকে শোকজ

এস এম আতাউল হক দোলন। ছবি : সংগৃহীত
এস এম আতাউল হক দোলন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগ-কালিগঞ্জ আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (৩০ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। নোটিশে আগামী সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ-এর কার্যালয়, জেলা জজ আদালত সাতক্ষীরা) হাজির হয়ে নিজ অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জাবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলাধীন নির্বাচনী এলাকা নং-১০৮, সাতক্ষীরা-৪ থেকে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকধারী একজন সংসদ সদস্য পদপ্রার্থী। আপনার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪, নির্বাচনী এলাকা নং- ১০৮, সাতক্ষীরা-৪, সাতক্ষীরা এর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কর্তৃক মনোনীত প্রার্থী এইচ এম গোলাম রেজা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর (যা পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবর অগ্রগামী করা হয়) এই মর্মে অভিযোগ দায়ের করেছেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন পাওয়ার পর থেকে বর্ধিত সভার নাম করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে রঙিন ব্যানার, ফেস্টুন ব্যবহার করে এবং মোটরযান ব্যবহার করে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে ২০১৪ ও ২০১৮ এর মতো উল্লিখিত প্রার্থীর নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য ভয় ভীতি প্রদর্শন করছে এবং ভোট জালিয়াতি ও জাল ভোট দেওয়াসহ নির্বাচনে কারচুপি করা হবে ইত্যাদি বলে উল্লিখিত প্রার্থীর নেতাকর্মীদের হুমকি প্রদান করছেন।

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (পি.ও নং ১৫৫ ও ১৯৭) এর অনুচ্ছেদ ৯১-এর বিধানাবলে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উপর্যুক্ত অভিযোগ বিষয়ে আগামী সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় নিজ/ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ-এর কার্যালয়, জেলা জজ আদালত, সাতক্ষীরা) উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় অত্র কমিটি আপনাকে শুনানি ব্যতিরেকে প্রয়োজনীয় অনুসন্ধান পূর্বক প্রতিবেদন বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X