মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুর পৌরসভার মেয়র রিটনকে শোকজ

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। ছবি : সংগৃহীত
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। ছবি : সংগৃহীত

সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শনিবার (৩০ ডিসেম্বর) মেহেরপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এ শোকজ করেন। মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ শোকজ করা হয়েছে।

নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের দপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শোকজ বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে সরকারি গাড়ি ব্যবহার করে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নিয়মিত প্রচার চালাচ্ছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার হতে দেখা যায়। নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, ভাই শহিদ সরফরাজ হোসেন মৃদুল ও ভগ্নিপতি মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে উদ্দেশ্য করে ব্যক্তিগত চরিত্র হেয় করতে অশালীন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে দুর্নীতিবাজ, উন্নয়নকাজে বাধাদানকারী হিসেবে উল্লেখ করেছেন। তাকে ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন বলে নোটিশে বলা হয়।

আরও বলা হয়, সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ এবং উসকানিমূলক, মানহানিকর এবং ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য দিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) ও ১৪ (২) লঙ্ঘন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

এ বিষয়ে পৌর মেয়রকে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে আগামী ১ জানুয়ারি দুপুর ১২টার দিকে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে জবাব দিতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১০

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১২

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৩

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৪

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৫

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৭

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৮

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৯

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

২০
X