সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:২৩ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত

পুরোনো ছবি
পুরোনো ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (৩ জানুয়ারি) সকাল ছয়টা ৪০ মিনিটের দিকে বাড়বকুণ্ড এলাকায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬ টা ৪০ মিনিটে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনের ইঞ্জিনের পিছনের বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

ট্রেনের যাত্রীরা জানায়, সকাল ৬টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর ঘটনাস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় গিয়ে ট্রেনটি থেমে যায়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের পিছনের বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে এই ঘটনা ঘটেছে তা তিনি জানেন না রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে জানেন।

সীতাকুণ্ডের স্টেশনমাস্টার মোজাম্মেল হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেসের চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ আছে।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১০

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১১

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৬

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৭

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৮

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৯

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

২০
X