তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

একমাস ধরে কাঁটাতারের বেড়ায় অবরুদ্ধ ১০ পরিবার

তারকাঁটার বেড়ায় অবরুদ্ধ পরিবারের সদস্যারা। ছবি : কালবেলা
তারকাঁটার বেড়ায় অবরুদ্ধ পরিবারের সদস্যারা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় এক মাস ধরে চলাচলের রাস্তায় তারকাঁটার বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে আছে দশটি পরিবার। চলাচলের রাস্তা অবমুক্ত করে দেওয়ার জন্য তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছেন পরিবারের সদস্যরা। তবে প্রায় একমাস হলো কোনো প্রতিকার না পেয়ে ওই দশটি পরিবার এখন অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনাটি ঘটেছে, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের রংমহলের পশ্চিম পুকুর পাড়ায়। গত ১৮ ডিসেম্বর ইউএনও মো. মোস্তাফিজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেয় ভুক্তোভোগী মো. হাফিজুর রহমান, আমজাদ আলী প্রামাণিক ও মো. আলহাজ মোল্লা।

ভুক্তভোগীরা জানান, আমরা জন্মের পর থেকে এ রাস্তা দিয়ে চলাচল করছি। সম্প্রতি রাস্তাটির ব্যক্তিমালিকানা দাবি করে কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয় জিওর সরদার। এরপর থেকে এক মাস ধরে আমরা অবরুদ্ধ হয়ে পড়েছি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রংমহলের পশ্চিম পুকুর পাড়ায় দীর্ঘ ৫০ বছর ধরে ওই ১০টি পরিবার প্রতিদিন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি ব্যক্তিমালিকানা দাবি করে রাস্তাটিতে তারকাঁটার বেড়া দিয়ে বন্ধ করে দেয় ওই গ্রামের মৃত ছায়দার সরদাররে ছেলে মো. জিওর সরদার। এরপর থেকে পরিবারগুলো প্রায় একমাস ধরে অবরুদ্ধ হয়ে আছে।

রাস্তাটির ব্যক্তিমালিকানা দাবি করে মো. জিওর সরদার বলেন, লোকজন চলাফেরা করায় আমাদের নানা সমস্যা হচ্ছে। তাই তারকাঁটা দিয়ে বন্ধ করে দিয়েছি।

তবে বিষয়টি জানেন না নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। তিনি বলেন, কেউ জানালে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনোভাবেই মানুষের চলাফেরার রাস্তা বন্ধ করা যাবে না।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, উনারা যে অভিযোগ করেছেন সেই চিঠিটা আমি এখনো পাইনি। অভিযোগ দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো ব্যক্তির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেউ আটকাতে পারবে না। আটকানোর কোনো নিয়ম নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১০

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১১

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১২

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৩

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৪

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

১৫

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

১৬

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

১৭

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১৮

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১৯

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

২০
X