কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি’ দাবি ইসরায়েলের

হামলার সময় গাড়ির গায়ে স্পষ্টভাবে ‘প্রেস’ লেখা ছিল। ছবি : সংগৃহীত
হামলার সময় গাড়ির গায়ে স্পষ্টভাবে ‘প্রেস’ লেখা ছিল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই সাংবাদিকরা আল কুদস টুডে চ্যানেলের কর্মী ছিলেন।

ইসরায়েলি সেনারা নিহতদের ‘জঙ্গি সদস্য’ হিসেবে চিহ্নিত করেছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিহত সাংবাদিকরা একটি ব্রডকাস্ট ভ্যানে ছিলেন, যেটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলার সময় গাড়ির গায়ে স্পষ্টভাবে ‘প্রেস’ (গণমাধ্যম) লেখা ছিল। ইসরায়েলি সেনারা এই হামলাটি নিশ্চিত করে দাবি করেছে, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের একটি ‘জঙ্গি সেল’-কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে, এর পক্ষে তারা কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করতে পারেনি।

নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যে ছিলেন ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলি, মোহাম্মদ আল লাদাহ, ফয়সাল আবু আল কুমসান ও আয়মান আল জাদি। নিহত আয়মান আল জাদির স্ত্রী আল আওদা হাসপাতালের সামনে তার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছিলেন, যখন এই হামলা হয়।

হামলার সময় অপর সাংবাদিকরা ভ্যানের ভেতরে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি বিমানবাহিনী ভোরের দিকে তাদের উপর আক্রমণ চালায়। হামলার একটি ভিডিওতে দেখা গেছে, তাদের গাড়িতে আগুন ধরে গেছে এবং গাড়ির পাশে ‘প্রেস’ লেখা ছিল সাদা রঙে।

এই হামলায় বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে, বিশেষ করে সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন সহিংসতার প্রসঙ্গে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১০

বিশ্ব বাবা দিবস আজ

১১

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৩

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৪

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৭

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৮

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৯

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X