বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় হরিণের মাথা ও মাংস উদ্ধার, কারাগারে যুবক

গ্রেপ্তার হওয়া যুবক এবং জব্দ করা মাংস। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া যুবক এবং জব্দ করা মাংস। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটায় ব্যাগে করে হরিণের মাথাসহ দুই কেজি মাংস নিয়ে যাওয়ার সময় ইউনুস নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উদ্ধার হওয়া হরিণের মাথা ও মাংস আদালতের নির্দেশে মাটি চাপা দেওয়া হয়েছে।

পাথরঘাটা বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা এলাকা থেকে ব্যাগভর্তি হরিণের মাথা ও মাংসসহ ইউনুস নামের যুবককে আটক করে বন বিভাগ। আটক ইউনুস পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। পরে উদ্ধার হওয়া হরিণের মাথা ও মাংসসহ আটক ইউনুসকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত ইউনুসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সঙ্গে উদ্ধারকৃত মাথা ও মাংস মাটি চাপা দেওয়ার নির্দেশ দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা বন বিভাগের কার্যালয়ের পাশে তা মাটি চাপা দেওয়া হয়।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার হওয়া হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মাংস ও মাথা মাটি চাপার নির্দেশ দেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X