কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আইন উপদেষ্টা

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আইন উপদেষ্টা
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে শহীদদের মামলাসহ আইনি সহায়তা দেওয়ার জন্য সাতদিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে। টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে। এটি বন্ধ করতে হবে। আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে।

এর আগে একই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ পরিবারের অনেকে এখনো হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা হত্যার বিচার চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X