পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

হাজিরা দিতে গিয়ে আদালত চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

উদ্ধারকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার ফয়সাল শেখ। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার ফয়সাল শেখ। ছবি : সংগৃহীত

আদালতে মাদক মামলার হাজিরা দিতে গিয়ে চত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় ফয়সাল নামের এক যুবক। পরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামি ফয়সালকে শনাক্ত করে। পরে থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে আসামি ফয়সাল শেখকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের আত্মহত্যা, থানায় মামলা

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইনালে ইয়ামালকে নিয়ে যে ছক কষেছেন মেসি

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

১০

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

১১

বেলজিয়ামে তাপপ্রবাহে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

১২

ইসরায়েলের ওপর ইইউর কূটনৈতিক চাপ

১৩

কুসংস্কারের কারণে ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া

১৪

ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা

১৫

‘বাঁচান’ লিখে ফেসবুকে পোস্ট, সন্ধান মিলছে না পল্লী চিকিৎসকের

১৬

পাউবোর ব্লক বাঁধ পানির নিচে, পানিবন্দি ৭ হাজার মানুষ

১৭

এশিয়ার এই খুদে পোকাটি উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে

১৮

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

১৯

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

২০
X