নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় মজুদ বিরোধী অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

আদালতের অভিযান। ছবি : কালবেলা
আদালতের অভিযান। ছবি : কালবেলা

নওগাঁয় মজুদ বিরোধী অভিযানে অবৈধভাবে অতিরিক্ত চালের মজুদ রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চাল মজুদ রাখার অভিযোগে এ জরিমানা করা হয়। শহরের লস্করপুর এলাকায় অবস্থিত একটি চাল কলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। এ দিন রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক মো. গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, চাল কলে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X