ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যাচ্ছিলেন স্কুলে, গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

নিহত স্কুলশিক্ষক খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত স্কুলশিক্ষক খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাইরুল ইসলাম (৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আবাইপুর ইউনিয়নের মোদনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুল ইসলাম উপজেলার উদেমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিয়ারত মণ্ডলের ছেলে। তিনি হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিলেন খাইরুল ইসলাম। পথে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কের মোদনপুর নামক স্থানে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোর কুমার কুণ্ড বলেন, হাসপাতালে আনার আগেই মারা গেছেন খাইরুল ইসলাম। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X