বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হারানো শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

মায়ের কোলে শিশু হাফসা। ছবি : কালবেলা
মায়ের কোলে শিশু হাফসা। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া এলাকা থেকে হারিয়ে যাওয়া চার বছর বয়সের একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার মো. জামিরুল ইসলাম বিষয়টি জানান।

উদ্ধার হওয়া শিশুটির নাম মোসা. হাফসা। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার হায়দার আলীর মেয়ে। পুলিশের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১০টায় হাফসা বাড়ি থেকে খেলতে বের হয়ে হারিয়ে যায়। হাফসার মা আশপাশের এলাকাসহ আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। হাফসাকে কোথাও না পেয়ে নিকটবর্তী শাহমখদুম থানার ওসিকে বিষয়টি জানান।

শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন থানার টহল টিমকে নিখোঁজ শিশু হাফসাকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন। এরপর থানার টহল টিম থানা এলাকার বিভিন্ন দিকে শিশু হাফসাকে উদ্ধারে অভিযান শুরু করে।

পরে দুপুর ১২টার দিকে শাহমখদুম থানার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে থেকে শিশু হাফসাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। বিকেলেই হাফসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শিশু হাফসার বাবা হায়দার আলী জানান, জনতার বন্ধু পুলিশ। পুলিশের কারণেই আমার মেয়েকে খুব দ্রুত সময়ের মধ্যে ফিরে পেয়েছি। মেয়েকে ফিরে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১০

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১২

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৩

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৪

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৫

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৬

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৭

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৮

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৯

মেসির পেনাল্টি মিস 

২০
X