শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান যুগান্তকারী : শামীম

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ছবি : কালবেলা
সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ছবি : কালবেলা

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

শনিবার (২ মার্চ) শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ উচ্চ বিদ্যালয় ও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

একেএম এনামুল হক শামীম বলেন, বিগত ১৫ বছরে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের ফলে শিক্ষা খাতে প্রশংসনীয় সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের মেধাবৃত্তি, উপবৃত্তি প্রদান করা হচ্ছে। উচ্চশিক্ষার সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বহুলাংশে বাড়ানো হয়েছে। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত করতে কাজ করছেন শেখ হাসিনা। শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান যুগান্তকারী।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার গুরুত্ব বিবেচনা করে, বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লব মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষা কার্যক্রমে আইসিটি ও ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আইসিটি বেইজড জীবনব্যাপী শিক্ষার সুযোগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এজন্য তিনি জেলায় বিশ্ববিদ্যালয় নির্মাণ করছেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিচ্ছেন। আগামী দিন স্মার্ট বাংলাদেশ গড়তে এই নতুন প্রজন্মকে স্মার্ট সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এ পদক্ষেপ তিনি নিয়েছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, চাকধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক প্রমুখ।

এ সময় এনামুল হক শামীম তার রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১০

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১২

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৩

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৪

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৫

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৬

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৭

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৮

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৯

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

২০
X