শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘জিয়াউর রহমান ও খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল’

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম। ছবি : কালবেলা
সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম। ছবি : কালবেলা

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পাকিস্তান আমলে তৎকালীন সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ছাত্রদের অস্ত্র দিয়েছিল। আর ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শাপলা চত্বরে ছাত্রদের হাতে বই-খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন, ‘অস্ত্র নয়, বই কাগজ কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার।’

শনিবার (৯ মার্চ) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ে সুধী সমাবেশ এবং লোনসিং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিকমানের শিক্ষানীতি করেছেন। গত ১৫ বছরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি নেই, অস্ত্রের মহড়া নেই, সেশনজট নেই। তিনি আরও বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব। বিনামূল্যে সম্পূর্ণ রঙিন পাঠ্যপুস্তক বিতরণ বিশ্বে অনন্য দৃষ্টান্ত। তার কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে।

এনামুল হক শামীম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সৌভাগ্যবান তোমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো শিক্ষাবান্ধব সরকারপ্রধান পেয়েছো। পৃথিবীর ইতিহাসে এমন শিক্ষাবান্ধব সরকার প্রধান আর নেই। যিনি আগামী নির্বাচন নয়, আগামী প্রজন্মের কথা ভাবেন। তাদের জন্য আগামীর বাসযোগ্য বিশ্বমানের বাংলাদেশ গড়তে কাজ করে চলেছেন। তাই এবারের নির্বাচনেও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব বেপারি, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাঢ়ী, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম শহিদুল ইসলাম, লোনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাহ আলম প্রমুখ।

এ ছাড়াও তিনি সখিপুরের সিরাজ সিকদার কলেজ এবং চরচান্দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

এসময় এনামুল হক শামীম তার রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X