মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
জিম্মি ২৩ নাবিক

আমাদের জন্য দোয়া করবেন বেঁচে ফিরলে দেখা হবে

আইনুল হক অভি (বাঁয়ে) ও মোশারফ হোসেন শাকিল (ডানে)। ছবি : কালবেলা
আইনুল হক অভি (বাঁয়ে) ও মোশারফ হোসেন শাকিল (ডানে)। ছবি : কালবেলা

সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়েছে। প্রায় ৫০ জন সশস্ত্র জলদস্যু জাহাজটিতে উঠে নাবিকদের জিম্মি করে রেখেছে। জিম্মি থাকা ২৩ জনের মধ্যে ২ জনের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তাদেরেই একজন শাকিল শেষবার যখন পরিবারের সঙ্গে কথা হয় তখন জানায়, আমাদের জলদস্যুরা আটক করে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন বেঁচে ফিরলে দেখা হবে।

জিম্মি মোশারফ হোসেন শাকিল তারা হলেন করেরহাট ইউনিয়নের পশ্চিম সোনাই গ্রামের শামসুল হকের ছেলে। শাকিল নাবিক হিসেবে নিয়োজিত ছিলেন। অপরজন ইছাখালী ইউনিয়নের দক্ষিণ ভূঁইয়া গ্রামের সুজাউল হক ভোলা মিয়ার ছেলে আইনুল হক অভি। তবে তারা সপরিবারে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি থাকেন। আইনুল হক অভি ওয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আইনুল হকের বড় ভাই মুন্না বলেন, সর্বশেষ মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮ টায় কথা হয়েছে। তখন সে বলেছে আমাদেরকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। ওইখানে যেতে দুই থেকে তিন দিন লাগবে। আমাদের মোবাইলসহ সবকিছু নিয়ে ফেলবে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা সকালে কেএসআরএম গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা যোগাযোগ করতেছে।

শাকিলের বড় ভাই আবু বক্কর জানান, শাকিলের সঙ্গে রাতে শেষ কথা হয়, তখন সে বলে আমাদের জলদস্যুরা আটক করে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন বেঁচে ফিরলে দেখা হবে। তিনি বলেন, আমার ভাইকে ফিরে পাব তো?

জলদস্যুদের হাতে জিম্মি হওয়া শাকিল ও আইনুলের বাড়িতে চলছে কান্নার আহাজারি। পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। সকলের দাবি যাতে বাংলাদেশ সরকার যেভাবে হোক তাদের জীবিত ফিরিয়ে আনে।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমার ইউনিয়নের মোশারফ হোসেন শাকিল নামে একজন সোমালিয়ায় আটক জাহাজে রয়েছে। তাকে ফিরে পেতে পরিবারের লোকজন আকুতি করছে। আমরা যতটুকু দেখছি সরকার তাদের ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আশা করছি আটক হওয়া সবাই দেশে ফিরে আসবে।

উল্লেখ্য, মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী ‘এম ভি আবদুল্লাহ’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যাচ্ছে। পণ্যবাহী জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠীটির কর্তৃপক্ষ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X