নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মুখ বেঁধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

গ্রেপ্তার হওয়া সুজন মিয়া। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া সুজন মিয়া। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১১ বছর বসয়ী মাদ্রাসাছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলা হলে সুজন মিয়া (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।

গত ২১ ফেব্রুয়ারি রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৫ মার্চ) ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেন। ওই দিন রাতে অভিযুক্ত সুজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুজন মিয়া (৩১) সোনারগাঁও উপজেলার পেকিরচর গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। বর্তমানে তিনি আড়াইহাজার উপজেলার লতবদী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর পরিবার একই বাড়িতে ভাড়া থাকে। গ্রামের একটি মাদ্রাসায় পড়াশোনা করে সে। ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সুজন মিয়া তার অটোরিকশায় তোলেন। পরে একটি সেতুর পাশের নিচু জমিতে নিয়ে কাপড় দিয়ে শিশুটির মুখ বেঁধে ধর্ষণ করেন।

এ ঘটনার পর বাসায় ফিরে শিশুটি অঝোরে কাঁদতে থাকে। এরপর মা-বাবার কাছে ঘটনাটি জানায় সে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি প্রভাবশালী মহলের আপস-মীমাংসা করার কারণে মামলা করতে দেরি হয়। অভিযুক্ত সুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X