মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
মিল সিলগালা

গোখাদ্যে রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ ও মরিচের গুঁড়া

বগুড়া শহরের রাজাবাজারে একটি হলুদ মিলে অভিযান চালিয়ে পশুর খাদ্য, হলুদ ও মরিচের গুঁড়া এবং পোকামাকড় যুক্ত শুকনা মরিচ জব্দ করা হয়। ছবি : কালবেলা
বগুড়া শহরের রাজাবাজারে একটি হলুদ মিলে অভিযান চালিয়ে পশুর খাদ্য, হলুদ ও মরিচের গুঁড়া এবং পোকামাকড় যুক্ত শুকনা মরিচ জব্দ করা হয়। ছবি : কালবেলা

বগুড়া শহরের রাজাবাজারে গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করার অপরাধে মুন্সি হলুদ মিল সিলগালা করা হয়েছে। রোববার (২৪ মার্চ) বিকেল ৩টার দিকে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি।

এ সময় ওই অভিযানে ১০ বস্তা পশুর খাদ্যের বস্তা, ৬ বস্তা হলুদ, ৫ বস্তা মরিচের গুঁড়া ও পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটর করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এদিন বিকেল ৩টার দিকে মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়। এ ছাড়াও গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করছিল তারা। যা মানুষের স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তিনি আরও বলেন, গত বছরও মুন্সি হলুদ মিলে অভিযান পরিচালনা করা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করার অপরাধে জরিমানা ও সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সতর্ক না হয়ে পুনরায় একই পদ্ধতিতে ভেজাল মসলা (হলুদ ও মরিচ গুঁড়া) তৈরি করছে। এজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় এ প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের টিম সহযোগিতা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১০

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১১

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১২

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৩

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৪

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৬

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৭

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৮

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৯

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

২০
X