ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই : প্রিন্স

ময়মনসিংহে বিএনপির আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে বিএনপির আলোচনা সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

নিষ্ঠুর দমন নিপীড়ন করে প্রভু দেশের সহযোগিতায় ডামি নির্বাচনকারীরা আবারও হুমকি-ধমকি দিতে শুরু করেছ উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। সে কারণে তারা সন্ত্রাসের ভাষায় কথা বলছে। বেশি বাড়াবাড়ি করলে নাকি ওবায়দুল কাদের হাতে হারিকেন ধরিয়ে দেবেন।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী বাঘাইতলা বাজারে ভূবনকূড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সুষ্ঠু রাজনীতি ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ থাকলে জনগণ অনেক আগেই আওয়ামী নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দিত। কারামুক্তির পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম বক্তৃতায় ওবায়দুল কাদেরের হৃদকম্পন শুরু হয়েছে। সামনে কী যেন হয়, এই দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। এজন্য তারা চিরাচরিত হুমকি-ধমকি দিচ্ছে। তাদের হুমকিতে মির্জা ফখরুল বা বিএনপি ভয় পায় না।

পাকিস্তানের দালালে বাংলাদেশ ভরে গেছে- ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের কঠোর সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণকে অপমানিত করেছেন। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ও ভোটাধিকার হরণসহ অগণতান্ত্রিক ও গণবিরোধী কাজের সমালোচনা করলেই নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে তারা বিরোধিতাকারীদের পাকিস্তানের দালাল বলে গালি দেন।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, রমজান আলী, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. হাসনাত তারেক, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, আব্দুল মান্নান, নুরুল হক, রুহুল আমিন, জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

এর আগে স্বাধীনতা দিবসে হালুয়াঘাট ও ধোবাউড়ায় র‍্যালী ও শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে হালুয়াঘাট স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক বক্তব্য রাখেন। পরে একটি শোভাযাত্রা হালুয়াঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আবদুল মান্নান মল্লিক, ক্বারি আবুল কাশেম, আল আমিন চমক, ডা. সায়েদুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য মোতালেব হোসেন, জেলা জাসাসের সহসভাপতি রাব্বি কায়সার আরাফাত, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, মির্জা তায়েব, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১০

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১১

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১২

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৩

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৪

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৫

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৬

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৮

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৯

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X