বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামাঞ্চলে সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহের আহ্বান প্রিন্সের

কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে বক্তব্য দিচ্ছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গ্রামাঞ্চলে সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এবারের ভয়াবহ বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আগামী বোরো ফসলের সেচ বিদ্যুতের কারণে বাধাগ্রস্ত হলে পুনরায় কৃষকের ব্যাপক ক্ষতি হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার, বীজ, কীটনাশক, তেলে ভর্তুকি প্রদান, সবার জন্য স্বাস্থ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা, শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা, পোলট্রি বিমা চালু, ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে সহায়তা, পল্লি রেশনিং ব্যবস্থা চালু করা হবে। গরিব এবং প্রাকৃতিক দুর্যোগকবলিত কৃষকের কৃষি ঋণের সুদ মওকুফ করা হবে।

তিনি বলেন, বিএনপি কৃষকবান্ধব দল। বিএনপি যখনই সুযোগ পেয়েছে, কৃষি ও কৃষকের কল্যাণে পদক্ষেপ নিয়েছে। সে কারণেই ধানের শীষ বিএনপির নির্বাচনি প্রতীক। তিনি কৃষক সাধারণের প্রতি বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নেতাকর্মীরাও কৃষকের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। কৃষক সমাবেশের মাধ্যমে কৃষকের সমস্যা অবহিত হয়ে তা সমাধানে পরিকল্পনা গ্রহণ করছে, যাতে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তা বাস্তবায়ন করতে পারে।

ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলী আশরাফ, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বিএনপি নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম , উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মণ্ডল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X