চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিহত হানিফ মিয়া। ছবি : কালবেলা
নিহত হানিফ মিয়া। ছবি : কালবেলা

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে চান্দিনা উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে (আনিছা বাড়ি) এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া (৩৫) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। অভিযুক্ত হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী হিমেল জানান, তারা দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশের একটি অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে মেঝ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে কাঠ দিয়ে মারধর করে। এ সময় হানিফের বাঁ চোখ দিয়ে কাঠ ঢুকে মাথায় লাগে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণ ও মস্তিস্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে চান্দিনা থানার এসআই মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১০

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

১১

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

১২

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১৩

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

১৪

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১৫

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

১৭

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৮

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

১৯

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

২০
X