ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অস্তিত্ব সংকটে ভুগছে বিএনপি : প্রাণিসম্পদমন্ত্রী

ফরিদপুরে বক্তব্য দেন প্রাণিসম্পদমন্ত্রী । ছবি : কালবেলা
ফরিদপুরে বক্তব্য দেন প্রাণিসম্পদমন্ত্রী । ছবি : কালবেলা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন দল বিএনপিকে জনগণের মনেও নাই। জনগণ বিএনপিকে ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। বিএনপি নিজেরাই এখন অস্তিত্ব সংকটে ভুগছে ।

শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ জনসাধারণের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগের উন্নয়নমূলক নানা উদ্যোগের কারণে এখন আর কোথাও যানজট নেই বললেই চলে। তবে সড়কে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

পরে মন্ত্রী আদিবাসী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও ২৭ জনকে মোট এক লাখ ২৩ হাজার পাঁচশ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের খাদ্যসামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্ত্রী আলফাডাঙ্গা উপজেলার ঝড়ে বিধ্বস্ত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ২য় দফায় শুকনো খাবার ও টিন বিতরণের পাশাপাশি আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X