হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ঈদুল ফিতরের নামাজ আদায়

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি : কালবেলা
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি : কালবেলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে কয়েকটি গ্রামের মুসল্লিরা। বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা শহরের ফুটবল মাঠসংলগ্ন দুলদুল রাইস মিলে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানায়, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের এ আয়োজন করে আসছেন। এবারও ঝিনাইদহ সদর উপজেলার গোপালপুর, হরিণাকুন্ডু উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও রাজশাহী জেলা থেকে আগত মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

ইমাম রেজাউল ইসলাম বলেন, সহিহ হাদিসের আলোকে ২১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ জামাতে জেলার বিভিন্ন উপজেলা তিন শতাধিক মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতেন। এখন হরিণাকুন্ডুর কয়েকটি স্থানে ঈদের জামাত হওয়ায় উপজেলা মোড়ে মুসল্লির সংখ্যা কমে গেছে।

ঈদ জামাত কমিটির সভাপতি মো. বজলুর রহমান বলেন, ওআইসিসহ সকল মুসলিম উম্মাহ আজকে ঈদের নামাজ আদায় করছেন। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা রাসুলের সুন্নাহ অনুসরণ করে চলি। রাসুল (সা.) যেভাবে চলতে বলেছেন, আমরা সেইভাবে চলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১১

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১২

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৩

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৪

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৫

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৬

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৭

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৮

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৯

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

২০
X