বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গ‍্যাসবাহী লরির ধাক্কা, নিহত ১

রাজবাড়ীর পাংশায় গ‍্যাস বহনকারী ট্রাক। ছবি : কালবেলা
রাজবাড়ীর পাংশায় গ‍্যাস বহনকারী ট্রাক। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় দাঁড়িয়ে থাকা পাটবোঝাই ট্রাকে গ‍্যাস বহনকারী ট্রাকের ধাক্কায় এক চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী শহরের আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ শিকদার (৪০) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের রণজিৎ শিকদারের ছেলে।

স্থানীয় চা দোকানদার মো. আসলাম মোল্লা বলেন, রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ শব্দ শুনে এগিয়ে এসে দেখি গ‍্যাসের ট্রাক দাঁড়িয়ে থাকা আরেক ট্রাকে ধাক্কা দিয়েছে। দুর্ঘটনার কবলে পড়ে গ্যাস বহনকারী ট্রাকের হেলপার বের হতে পারছিলেন না। এ সময় আশপাশের বাড়ি থেকেও লোকজন ছুটে আসেন। আমরা অনেক চেষ্টা করেও গাড়ি থেকে তাকে বের করতে পারিনি। পরে পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পাংশা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান কালবেলাকে জানান, রাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ীগামী একটি পাটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী গ‍্যাস বহনকারী একটি লরি ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় গ‍্যাস বহনকারী ট্রাকের চালকের সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ চালকের সহকারীকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, ঘটনার পরপরই দুটি ট্রাকেরই চালক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X