রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

রাজশাহী কলেজ মিলনায়তনে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ এর উদ্বোধন করেন একুশে পদক জয়ী বিশিষ্ট লেখক ও রাবির আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা। ছবি : কালবেলা
রাজশাহী কলেজ মিলনায়তনে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ এর উদ্বোধন করেন একুশে পদক জয়ী বিশিষ্ট লেখক ও রাবির আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা। ছবি : কালবেলা

ভারত ও বাংলাদেশের শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে রাজশাহী কলেজ মিলনায়তনে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ শুরু হয়েছে।

শুক্রবার (৩ মে) সকালে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন একুশে পদক জয়ী বিশিষ্ট লেখক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা। এরপর ‘লেখক’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী।

লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে ও লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪ এর সদস্য সচিব হাসনাত আমজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও প্রাক্তন সচিব কবি আসাদ মান্নান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল খালেক, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান।

উদ্বোধনী পর্ব শেষে প্রথম সেশনে কবিতা বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্ট মাস্টার জেনারেল (অব.) কবি শফিকুল আলম শফিক। এ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন মোহাম্মদ কামাল, মাহবুবুর রহমান বাদশাহ, মাহী ফ্লোরা, সালাম তাসির, আউয়াল আনোয়ার, শাহনাওয়াজ প্রামানিক সুমন, স ম তুহিন, মঈন ফারুক, হাবিবুল ইসলাম তোতা, রেহানা জামান, রেহানা সুলতানা শিল্পী, সিকতা কাজল, ওয়ালী উল ইসলাম, মাহফুজ মুজাহিদ, শামীমা নাইস, নাদিম সিনা বাসেত হোসেন প্রামাণিক, সাফওয়ান আমিন, নুরজাহান রহমান নীরা, লোকমান হোসেন।

দ্বিতীয় সেশনে রজনীকান্ত সেনকে নিয়ে আলোচনা ও গান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রফেসর ড. মুহম্মদ আব্দুল জলিল।

তৃতীয় সেশনে কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেন রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্র ও রাজশাহী আবৃত্তি পরিষদের কবিরা।

চতুর্থ সেশনে ছড়া পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক জাহাঙ্গীর আলম জাহান। এ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন সুখেন মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ গাইন, আলমগীর মালেক আজিজ রাহমান, এস এম খলিল বাবু, চন্দ্রশীলা ছন্দা মামুন সারওয়ার, মাসুম আওয়াল, কামাল মুস্তাফা, ওমর ফারুক নাজমুল, আহমেদ টিকু, কামাল খাঁ, লিয়ন আজাদ, মনিরুল ইসলাম মনি কাবেরী সাহা, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, সোহেল মল্লিক ও আবু জাফর দিলু।

পঞ্চম সেশনে ‌চলচ্চিত্র নির্মাতা ও নাট্যজন আহসান কবীর লিটন নির্মিত হাসান আজিজুল হকের জীবন নির্ভর প্রামাণ্য চলচ্চিত্র ‘গল্পলোকের চিত্রকর’ প্রদর্শিত হয়েছে।

আয়োজকরা জানান, দু’দিনব্যাপী এ উৎসব শেষ হবে শনিবার (৪ মে)। সমাপনী অনুষ্ঠানের এই উৎসবে ছয়জনকে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব-২০২৪’ পদক প্রদান করা হবে। পদকপ্রাপ্ত গুণিজনরা হলেন, কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

১০

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

১১

নাটকে ফেরার আভাস দিলেন মিম

১২

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

১৪

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১৫

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৮

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৯

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

২০
X