সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় সংসদ সদস্যকে আ.লীগ নেতার হুমকি

জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু। ছবি : কালবেলা
জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু। ছবি : কালবেলা

‘আপনাকে আমি সাবধান করে দিতে চাই। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনোদিন কোনো কথা বলেন আপনার জিহ্বা থাকবে না। সকল মানুষকে নিয়েই আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান।’

শনিবার (১১ মে) বিকেলে টাঙ্গাইল সখীপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি সদস্যদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয়কে এ হুমকি দেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু।

তিনি বলেন, অনুপম শাহজাহান জয় সুসংগঠিত আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার পাঁয়তারা করছেন। তাকে প্রতিহত করা হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

হুমকির বিষয়ে সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার গুন্ডাবাহিনী নিয়ে এ সভার আয়োজন করেছে। সেখানে ভালো কোনো বক্তব্য আশা করা যায় না। যে ভাষায় তারা কথা বলেছে এটা কোন রাজনৈতিক ভাষা হতে পারে না। এটা গুন্ডাদের ভাষা। এটা শিষ্টাচার বহির্ভূত। আমি চাই রাজনীতিবিদরা রাজনীতির ভাষাই কথা বলুক ।

জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন কিসলু বলেন, বক্তব্য দিতে গিয়ে কথাটি বলে ফেলেছি। এমন বক্তব্য দেওয়া উচিত হয়নি।

যাদবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বসির আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, উপদপ্তর সম্পাদক আনন্দ মোহন দে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুল, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম আতিকুর রহমান, সদস্য আসাদুজ্জামান লিটন প্রমুখ।

এর আগে গত ২৫ এপ্রিল যাদবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের ছবি ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনে হামলা করা হয়। এতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X