ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৬:১৩ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

টানা দ্বিতীয়বার ভাণ্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান মিরাজুল

মিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
মিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মিরাজুল ইসলাম।

রোববার (১২ মে) ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও যাচাইবাছাইকালে মাহিবুল হোসেন মাহিম নামে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে তিনি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোনো আপিলও করেননি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার এহসাম হাওলাদার ও সালাহউদ্দিন হাওলাদার নামে দুজন চেয়ারম্যান প্রার্থী স্বশরীরে জেলা রিটার্নিং কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে করে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মিরাজুল ইসলামকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ৫ বছর চেয়ারম্যান থাকাকালীন সময় বিশেষ করে করোনাকালীন বিভিন্ন উৎসব পার্বণে উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সময় প্রশংসা কুড়ান মিরাজুল ইসলাম। তিনি ২০২৩ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হন। টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য।নির্বাচিত

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X