ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মাহমুদুল হাসান (মিলন)। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা মাহমুদুল হাসান (মিলন)। ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) ও বার্মিজ ৫ ইঞ্চি চাকুসহ এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম মাহমুদুল হাসান ওরফে মিলন (৫২)। তিনি ধামাচাপা উত্তরপাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। এ ছাড়াও তিনি ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামের মাহমুদুল হাসান তার বাড়ির ভেতরের আঙিনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট নিজ হেফাজতে রেখে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন খবরে রাতে ইউনিয়নের সোনাহাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। পরে রাত ৯টার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ২০ পিস গোলাপি রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১টি বার্মিজ টিপ চাকু জব্দ করে পুলিশ।

ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নামক মাদক ও বার্মিজ ৫ ইঞ্চি টিপ চাকুসহ মাহমুদুল হাসান ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের ২টি ধারায় মামলা করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X