রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে দুই হাতে গুলি চালানো সেই রুবেল ফের রিমান্ডে

দুই হাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেল। ছবি : সংগৃহীত
দুই হাতে ২টি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেল। ছবি : সংগৃহীত

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো সেই যুবলীগ কর্মী জহিরুল হক রুবেলকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় সন্ত্রাসী রুবেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ মামলা তদন্ত করছে।

পুলিশ পরিদর্শক আবদুর রফিক আরও বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য দুপুরে আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজশাহী নগরীর আলুপট্টির মোড়ের স্বচ্ছ টাওয়ার এলাকায় জহিরুল হক রুবেলকে দুই হাতে দুটি পিস্তল নিয়ে মিছিলে গুলি চালাতে দেখা যায়। গত ১৩ সেপ্টেম্বর রুবেল কুমিল্লা থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে জহিরুল হক রুবেল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন। রাজশাহীতে তার বিরুদ্ধে দুটি হত্যাসহ বেশ কিছু মামলা হয়েছে। হত্যা মামলা দুটিতে রুবেলকে এর আগে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবির সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন সতর্কতা জারি

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬৪, আহত এক হাজার

ড্রেসিংরুম ব্যবহার করতে পারবেন না সূর্যবংশী, প্রকাশ্যে এল আসল কারণ

১০

শাহ্‌ সিমেন্ট রেডি মিক্স কংক্রিট: পরিবেশ সচেতন নির্মাণকে এগিয়ে নেওয়ার পথে

১১

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ

১২

ব্যর্থতার ইতিহাস পেছনে ফেলে ফিরছে সুপারগার্ল

১৩

পেশাদারিত্বের মর্যাদা ও গলফের উন্নয়ন চাই: ডা. আফশান

১৪

দেশের ১৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৫

বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২

১৬

কী ঘটেছিল কারবালায়?

১৭

জাবিতে খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ২ 

১৮

আগামীতে মহামারি ঠেকাতে পারে এআইয়ের ‘মাস্টার কি’: গবেষকরা

১৯

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রেমিকের আত্মহত্যা

২০
X