মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নিহত ব্যবসায়ী মাসুদ রানা। ছবি : কালবেলা
নিহত ব্যবসায়ী মাসুদ রানা। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিঙ্গাইরে বিদ্যুৎস্পর্শে মাসুদ রানা নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জইল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জইল্যা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, মাসুদ রানা নিজ এলাকায় দীর্ঘদিন মুদি মালামালের ব্যবসা করেন। রোববার সকালে দোকানের পেছনে পানির পাম্প নষ্ট হয়ে যায়। সেই পাম্প মেরামত করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পর্শ হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে দোকানে থাকা তার ভাগ্নে রবিন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

সিঙ্গাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, ব্যবসায়ী মাসুদ রানা মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X