সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সিলেটের গোলাপগঞ্জে গোসল করতে গিয়ে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দুই বোন হলো- ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।

গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম ও মাজেদা বেগমসহ পাঁচ শিশু বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। এ সময় পানির নিচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। অন্য শিশুরা তাদের অভিভাবকদের জানালে খোঁজাখুঁজি শুরু করে। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরাও জাল ফেলে তাদের খোঁজাখুঁজি করে। বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।

ওসি মাছুদুল আমিন বলেন, কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলেদের সহযোগিতায় জাল ফেলে সাজেদা ও মাজেদার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X