নরসিংদী (শিবপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মরদেহ উদ্ধারের ঘটনায় স্কুল মাঠে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারের ঘটনায় স্কুল মাঠে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহমদুল কবির নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

এর আগে রবিবার (৯ জুন) রাতের কোনো একসময় তাকে হত্যা করে।

জানা গেছে, ২০১৪ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালাল ও খোরশেদ নামের আপন দুই ভাইকে হত্যা করা হয়েছিল। ওই মামলার সাক্ষী ছিলেন নিহত আহমদুল কবির।

নিহতের ছোট ভাই লেলিন বলেন, রবিবার রাত ১২টার দিকে কয়েকজন লোক এসে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। আজ সকালে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পরে আছে স্কুল মাঠে। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X