ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

সেপটিক ট্যাংক। ছবি : কালবেলা
সেপটিক ট্যাংক। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যায় সেপটিক ট্যাংকের ভেতরে পাইপ বসিয়ে ময়লা অপসারণ করছিল মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নতাকর্মী। একজন অসতর্কতাবশত ট্যাংকের মধ্যে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধার করতে যায়। এরপর দুজনেই ট্যাংকের মধ্যে আটকে যায়। এ সময় বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভোরে উপজেলার উত্তর ডামুড্যা এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালেক শেখ (৩৫) বগুড়ার সোনাতালা এলাকার দুলু শেখের ছেলে ও লিটন ব্যাপারী (৪৫) একই এলাকার আফসার বেপারীর ছেলে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে উত্তর ডামুড্যার আনোয়ার সরদারের সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নকর্মী মালেক শেখ ও লিটন বেপারী। এ সময় মোটর যন্ত্র দিয়ে সেপটিক ট্যাংকের ময়লা পরিষ্কার করছিলেন তারা। মোটরে সমস্যা দেখা দিলে পরিচ্ছন্নতাকর্মী লিটন সেপটিক ট্যাংকে নামেন। তার সাড়াশব্দ না পেয়ে মালেকও ট্যাংকে নামেন। অনেক সময় তাদের সাড়াশব্দ না পেয়ে তাদের সঙ্গে আসা ভ্যানচালক বিপ্লব ও তার সহযোগী বাড়ির মালিককে বিষয়টি জানান।

বাড়ির মালিক মোবাইলে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে মালেক ও লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মালেক ও লিটন নামে দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X