ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

বারবার কন্ট্রোলরুমে ফোন করেও বন্ধ হয়নি বিদ্যুতের লাইন 

পল্লী বিদ্যুতের লাইনম্যান আব্দুল খালেক। ছবি : সংগৃহীত
পল্লী বিদ্যুতের লাইনম্যান আব্দুল খালেক। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ চালু থাকা অবস্থায় ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পর্শে আব্দুল খালেক নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সোহেল রানা নামে আরেক লাইনম্যান। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুল খালেক কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি।

শৈলকুপা পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান বলেন, শৈলকুপার সাধুখালী গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার লাগানোর কাজ করছিলেন শেখপাড়া বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান সোহেল রানা ও আব্দুল খালেক। মেরামতের সময় বিদ্যুতের কন্ট্রোলরুমে ফোন দিয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করার কথা বলে উপরে ওঠেন লাইনম্যান সোহেল রানা।

কিন্তু বিদ্যুৎ বন্ধ না হওয়ায় বিদ্যুস্পর্শ হন সোহেল। নিচে দাঁড়িয়ে থাকা লাইনম্যান আব্দুল খালেক কন্ট্রোলরুমে ফোন করে আবারও বিদ্যুৎ বন্ধ করার কথা বলে উপরে উঠে যান আহত সোহেলকে উদ্ধার করতে। কিন্তু কন্ট্রোলরুম বিদ্যুৎ বন্ধ না করায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলেও তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জিএম ওমর আলী জানান, লাইন বন্ধ করে কাজ চলছিল। কিন্তু কীভাবে বিদ্যুৎস্পর্শ হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বারবার কন্ট্রোলরুমে ফোন করে লাইন বন্ধ রাখার জন্য বলা হলেও তারা কেন বন্ধ করেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিদ্যুৎস্পর্শে পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান মারা গেছে। এ বিষয়ে সমিতির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X