মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত
নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে মনোহরদী উপজেলার চর মান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গাঙ্গুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাঙ্গলপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী ওয়াহিদা খাতুন ( ৫৭) ও তার ছেলে ফারুক বয়স ( ৩৬)। ফারুক পেশায় একজন জেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে চরমানদালিয়া বাজার থেকে মাছ বিক্রি করে বাড়িতে আসেন ফারুক। পরে গোসল করে উঠানে টানানো জিআই তারে লুঙ্গি টানাতে যান। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। এ সময় পাশেই কাজ করছিলেন মা ওয়াহিদা। তিনি তাৎক্ষণিক ফারুককে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই মারা যান। পরে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X